ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাড়ছে তিস্তার পানি, আতঙ্ক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ১১১২ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে বাড়ছে তিস্তা নদীর পানি। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তাই নদীপাড়ের মানুষের মনে আতঙ্ক বাড়ছে। অন্যদিকে ডালিয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড রংপুরের তথ্য মতে, শুক্রবার বিকেল ৩টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৬৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, এই কাউনিয়া পয়েন্টে সকাল ৬টায় ২৮ দশমিক ৪০ সেন্টিমিটার, সকাল ৯টায় ২৮ দশমিক ৫০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ২৮ দশমিক ৫৫ সেন্টিমিটার পানির প্রবাহ রেকর্ড করা হয়।

এদিকে বর্ষার শুরুতেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের মাঝে বন্যার আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গবাদি পশুপাখি নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :

বাড়ছে তিস্তার পানি, আতঙ্ক

আপডেট সময় : ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪