ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে-তথ্যমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১১২৫ বার পড়া হয়েছে

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে-তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

তারা বার বার এক দফা দেয়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারও তাদের এক দফা ফুটে যাবে।বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে। বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও বার বার খোলস পাল্টায়।

আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।

সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ শীর্ষ নেতারা।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তারা ইসরায়েলের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরায়েলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতো দেবো না।

ট্যাগস :

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে-তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩