ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

আস্থা ডেস্কঃ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মোঃ মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিন সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলাটি চার্জশুনানির জন্য ছিল। সকালে আদালতে হাজিরা দেন সম্রাট। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৬ জুলাই চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। একইসঙ্গে সম্রাটের বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আমরা এখনো সংগ্রহ করতে পারেনি। এজন্য সময়ে আবেদন করি। আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করেন৷ এছাড়া আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির চাইলে আদালত দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যে কোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার মৌখিকভাবে আদেশ দিয়েছেন।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

ট্যাগস :

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

আপডেট সময় : ০৩:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩