ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিধি নিয়ম অমান্য করায় টাইগার-দিশা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বিধি নিয়ম অমান্য করায় টাইগার-দিশা আটক

বিনোদন ডেস্কঃ লকডাউন বিধি অমান্য করে গাড়ি নিয়ে বের হয়েছিলেন টাইগার ও দিশা। আর এ কারণে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্য়ান্ড এলাকায় তাদের আটক করে স্থানীয় পুলিশ। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিলেন পেছনে। আটকের পর পুলিশ তাদের আধার কার্ড দেখে গাড়ি ছেড়ে দেন।

অনেকদিন ধরে সম্পর্কে রয়েছেন টাইগার ও দিশা। যদিও সেই কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি এই তারকা জুটি। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। তবে তাদের একসঙ্গে চলাফেরা থেকে ভক্তদের আর বুঝতে বাকি নেই চুটিয়ে প্রেম করছেন তারা।

উল্লেখ্য, পর্দার বাইরে টাইগার ও দিশা জনপ্রিয় জুটি হলেও এখন পর্যন্ত একটি সিনেমাতেই দেখা গিয়েছে তাদের। তবে দুজনই আলাদাভাবে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি সালমান খানের বিপরীতে ‘রাধে’ সিনেমা দেখা গিয়েছে দিশাকে। অন্যদিকে টাইগার ব্যস্ত আছেন ‘হিরোপান্তি টু’ নিয়ে। তবে করোনার কারণে দুজনই এখন অবসরে রয়েছেন। আর একসঙ্গে সময় কাটাচ্ছেন।

[irp]

ট্যাগস :

বিধি নিয়ম অমান্য করায় টাইগার-দিশা আটক

আপডেট সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১