ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন নৃত্যপরিচালক গীতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃবলিউড সুপারস্টার সালমান খানের মতোই মোস্ট এলিজেবল ব্যাচেলর ধরা হয় নৃত্যপরিচালক গীতা কাপুরকেও। বয়স ৪৭ হলেও বিয়ে না করায় এই তকমা দেওয়া হয়েছিল গীতাকে। তবে সেই তকমা এবার হয়তো মুছে যাচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে একটি ছবি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গীতার শেয়ার করা একটি ছবি। এরপরই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের এই নৃত্যপরিচালক নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু কী এমন ছিল গীতার ছবিতে?

[irp]

গীতা কাপুর যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, লাল রঙের একটি আনারকলি পরে রয়েছেন তিনি। সেই সঙ্গে পরেছেন ভারি গহনাও। তবে যে জিনিসটি নেটিজেনদের নজর কেড়েছে সেটি হলো গীতার সিঁথিতে থাকা সিঁদুর।

ছবিটির নিচে গীতা ভক্তদের একটাই প্রশ্ন তাহলে কী সত্যি সত্যি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন গীতা কাপুর? আবার অনেকেই তাকে জীবনের নতুন এই অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

তবে গীতা কাপুর সত্যি বিয়ে করেছেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

[irp]

ট্যাগস :

বিয়ে করলেন নৃত্যপরিচালক গীতা

আপডেট সময় : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১