বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার
- আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০৭১ বার পড়া হয়েছে
বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার
সাজ্জাদ রায়হানঃ
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরদের ‘ঝুলিয়ে পেটাতে চাওয়া’ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। গত ২০ জুন রাতে পুলিশ প্রধান আলী হোসেন ফকির এক দাপ্তরিকপত্রে ২১ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেন।
এর আগে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাবো।
দৈনিক আস্থা/এমএইচ

















