ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ব্যাট হাতে শীর্ষে যারা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। সব ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে এবারের আইপিএল।

জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই রানের ছড়াছড়ি। আইপিএল শুরুর আগে একনজরে দেখে নেয়া যাক প্রতিযোগিতাটির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:

১. বিরাট কোহলি

সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দলকে একবারও ট্রফি এনে দিতে না পারলেও আইপিএলে প্রতিবারই কথা বলে তার ব্যাট। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। তার মোট রান ৫৮৭৮, গড় ৩৮.১৬ ও স্ট্রাইক রেট ১৩০.৭৩।

২. সুরেশ রায়না

আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট লায়ন্সের হয়ে খেললেও আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। ৩৩.৩৪ গড় ও ১৩৭.১৪ স্ট্রাইক রেটে এই রান করেছেন এই পার্ট টাইম বোলার।

৩. ডেভিড ওয়ার্নার

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে দলকে চ্যাম্পিয়ন করেছেন ওয়ার্নার, ব্যাট হাতেও দেখিয়েছেন তার কারিশমা। ১৪২ ম্যাচে এই ওপেনারের সংগ্রহ ৫২৫৪ রান। তার গড় ৪২.৭১ ও স্ট্রাইক রেট ১৪১.৫৪।

৪. রোহিত শর্মা

আইপিএল ইতিহাসের সেরা অধিনায়ক রোহিত শর্মা। তিনি দলকে এনে দিয়েছেন ৫টি ট্রফি। ব্যাট হাতেও আইপিএলে নিজেকে বেশ এগিয়ে রেখেছেন দ্য হিটম্যান। ২০০ ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৫২৩০ রান। তার গড় ৩১.৩১, স্ট্রাইক রেট ১৩০.৬১।

৫. শিখর ধাওয়ান

গত কয়েকটা আসরে আশানুরূপ খেলতে না পারলেও আইপিএলে রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকেই আছেন শিখর ধাওয়ান। শীর্ষ পাঁচে থাকা এই ওপেনার ১৭৬ ম্যাচ খেলে ৫১৯৭ রান সংগ্রহ করেছেন। ৩৪.৪১ গড় ও ১২৬.৮৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি।

ট্যাগস :

ব্যাট হাতে শীর্ষে যারা

আপডেট সময় : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১