ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাইকে কুপিয়ে হত্যা করলো ভাই

Astha DESK
  • আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

ভাইকে কুপিয়ে হত্যা করলো ভাই

স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা এলাকায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করেছে তার আপন চাচাতো ভাই। আজ মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ হান্দলা গ্রামের আফজাল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যায়। এসময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায়। পরে জমির গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

ভাইকে কুপিয়ে হত্যা করলো ভাই

আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩