ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

ভাঙ্গায় সন্তানের মুখের ভাত দেওয়া হল না পিতার

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ভাঙ্গায় সন্তানের মুখের ভাত দেওয়া হল না পিতার

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

শিশু রহমত উল্লার মুখে ভাতের জন্য লিটন পরিবার গ্রামের বাড়িতে ব্যাপক আয়োজন করেছিল। বাড়িতে ধুমধামে সাউন্ড বক্স বাজাচ্ছিল। হটাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। গান থেমে যায় বক্সে। ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে অসাবধানতায় লুচকানেকশনে গুরুত্বর আহত হন।

পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন লিটন শেখকে। মুহূর্তের মধ্যে আনন্দ উৎসব মুখরিত গোঁটা বাড়িতে নেমে আসে বিষাদের ছায়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে।

নিহতের বড় ভাই বাবুল মিয়া জানান, শুক্রবার ভাল দিনক্ষন হওয়ায় লিটন পরিবার থেকে তার ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আসতে থাকে। ছেলের অনুষ্ঠান উপলক্ষে আমার ছোট ভাইর বড় ছেলে মিলে সকাল থেকে একটি সাউন্ড বক্স ভাড়া করে বাড়িতে চলছিল ধুমধাম সাউন্ড বক্সের গান।

তিনি আরও বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বক্সের গান বন্ধ হয়ে যায়। এসময় ভাই লিটন মিয়া ঘরের ভিতর থেকে নেওয়া বক্সের কারেন্ট লাইনটি ঠিক করতে গেলে অসাবধানতাবশত কারেন্টে সক পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাইর তিনটি ছেলের মধ্যে রহমত ছিল সবার ছোট। আজ বাবা হারিয়ে এতিম হয়ে গেল একথা বলতেই তিনি ভাইর জন্য কান্নায় ভেঙ্গে পরেন।

ট্যাগস :

ভাঙ্গায় সন্তানের মুখের ভাত দেওয়া হল না পিতার

আপডেট সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩