ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভাঙ্গায় হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে জখম

Astha DESK
  • আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে জখম

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

এলাকায় আধিপত্য বিস্তার ও সংঘটিত একটি হত্যা কান্ডের সূত্রতার রেশধরে ফরিদপুরের ভাঙ্গায় জালাল মোল্লা নামের (৩৮) এক যুবককে নির্মমভাবে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৪ জুুুুলাই) ভোরের বেলায় উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে একই এলাকার দীর্ঘদিনের প্রতিপক্ষের লোকজন এমন দাবী আহত যুবকের পরিবারের সদস্যদের। তাদের ভাষ্যমতে এলাকার একটি হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় সাক্ষীকে কুপিয়ে জখম করেছে ভুলু মোল্লার সহযোগী সম্রাট গং। তবে এমন অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেছেন ভুলু মোল্লা গং সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে সেকেন মোল্লা নামের জনৈক ব্যক্তিকে ভুলু মোল্লা গংরা হত্যা করে বিলের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে বলে এমন অভিযোগে ভুলু মোল্লা ও তার পরিবারের সদস্যসহ ভুলু মোল্লা গংদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘদিন জেলবাস করে জামিনে বেড়িয়ে আসে ভুলু মোল্লার ছেলেসহ মামলার আসামিরা। সাক্ষী হিসেবে জালাল মোল্লা সেকেন হত্যা মামলায় জড়িত থাকায় বিবিধভাবে এলাকা ভিত্তিক তোপের মুখে পড়েন এবং এবিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরি করার ঘটনাটি প্রতিপক্ষের লোকজন জানার পরে তার ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
শুক্রবার ভোররাতে শশুরের পুকুরে মাছ ধরতে যায় জালাল মোল্লা। এসময় পূর্ব থেকে অবস্থানকারী একদল দুবৃত্তিকারী জালাল মোল্লাকে ধরে নিয়ে পুকুরের পাশের মেহেরগনি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে আকাশ পরিস্কার হয়ে উঠলে স্থানীয় জনগন বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় জালালকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে ঢাকার পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়। স্বজনরা আরও জানায়মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুরুত্বর আহত যুবক জালাল মোল্লা।

তবে বিষয়ে আতিয়ার রহমান বুলু মোল্লা ঘটনার সাথে জড়িত নয় বলে অস্বীকার করে তিনি বলেন কে বা কারা জালালকে কুপিয়েছে তাদের জানা নেই। আমাকে ও আমার পরিবারের লোকজনকে হয়রানি করার একটি নতুন কৌশল অবলম্বন করছে প্রতিপক্ষের লোকজন তিনি এমনটি দাবী করেন।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিবদমান দুটি গ্রুপের মামলা মোকদ্দমার সূত্রতায় ভোররাতে জালাল মোল্লাকে কুপিয়ে যখন করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনের আওতায় আনা হবে ঘটনার সাথে জড়িত অপরাধীদের।
14.7.23

ট্যাগস :

ভাঙ্গায় হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩