ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত

ভারত ফেরত বাংলাদেশীর শরীরে করোনা সনাক্ত

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / ১২৯৮ বার পড়া হয়েছে

ভারত ফেরত বাংলাদেশীর শরীরে করোনা সনাক্ত

মোঃ ওসমান গনি/বেনাপোল(খুলনা) প্রতিনিধিঃ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন নিয়ে ভারত ফেরত সাদ্দাম শেখ (১৯) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত সাদ্দাম শেখ খুলনা মধ্যডাঙ্গা দৌলতপুরের মুনসুর শেখের ছেলে।

ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, আক্রান্ত সাদ্দাম শেখ গত ১ মাস আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলো টুরিস্ট ভিসায়। বৃহস্পতিবার বিকালে ভারতীয় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন হলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, শনাক্ত হওয়া করোন রোগী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।

ট্যাগস :

ভারত ফেরত বাংলাদেশীর শরীরে করোনা সনাক্ত

আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২