শিরোনাম:
মাদকবিরোধী অভিযানে ৩৫ জন গ্রেপ্তার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
মাদকবিরোধী অভিযানে ৩৫ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি জানায়, রোববার (৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
[irp]
পুলিশ জানায়, মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম ১৬৬ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ১৩ কেজি ১২০ গ্রাম গাঁজা ও ১৯ হাজার ২১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
[irp]





















