ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক ছাড়া ঘুরে বেড়ালেন প্রিয়াঙ্কা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে আছেন গায়ক স্বামী নিক জোনাস। আরও রয়েছেন শ্বশুর-শাশুড়িও। সোশ্যাল মিডিয়ায় লন্ডনে ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন এই নায়িকা। ওই ছবিতে নিক জোনাস, কেভিন জোনসাদের সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়াও।

পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কার ওই ছবি দেখার পর তাকে ভালোবাসা জানাতে জানান ভক্তরা। বলিউডের এই জনপ্রিয় নায়িকা সম্প্রতি নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁও খুলছেন। প্রবাসী ভারতীয়রা বিদেশে বসে যেন দেশের খাবারের স্বাদ পান, সেজন্য প্রিয়াঙ্কা ওই রেস্তোরাঁ খোলেন। রেস্তোরাঁর অন্দরমহল সাজানোয় যেমন ভারতীয় ডিজাইনারের হাত রয়েছে, তেমনি রাঁধুনিও মুম্বাইয়ের।

বর্তমানে ‘ম্যাট্রিক্স ফোর’-এর শুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা। ম্যাট্রিক্স ফোর-এর শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন তিনি। সেখানে শুটিংয়ের সময়ই মা এবং শ্বশুর-শাশুড়িকে নিয়ে অবসর যাপন শুরু করেন তিনি। তবে করোনা আতঙ্কের মাঝে প্রিয়াঙ্কা চোপড়া কেন মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। কেউ কেউ বলেছেন, যেখানে লন্ডনে করোনার বিস্তার বাড়ছেই, সেখানে প্রিয়াঙ্কার মতো অভিনেত্রী কীভাবে মাস্ক ছাড়া থাকছেন?

ট্যাগস :

মাস্ক ছাড়া ঘুরে বেড়ালেন প্রিয়াঙ্কা

আপডেট সময় : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১