ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মা দিবসে সন্তান হারালো এক মা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

রেজওয়ান উল্লাহ,স্টাফ রির্পোটারঃসাতক্ষীরার শ্যামনগর মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মারিয়া আক্তার (৮) ওই এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু কন্যা মারিয়া আক্তার পাশে খেলা করছিল।

[irp]

এমন সময় একই উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান মারিয়াকে চাপা দিলে গুরুতর আহত হয় মারিয়া। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে, স্থানীয়রা ইঞ্জিনচালিত ভ্যানটি আটক জব্দ করতে সক্ষম হলেও এর চালক সুশান্ত পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মা দিবসে সন্তান হারালো এক মা

আপডেট সময় : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১