ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মুন্সীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক, ৩টি অটোরিকশা উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক, ৩টি অটোরিকশা উদ্ধার

শাহনাজ বেগম/মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আন্তঃজেলা ডাকাত দল ও সিএনজি অটোরিকশা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক এবং ছিনতাইকৃত তিনটি অটোরিক্সা উদ্ধার করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। আজ রবিবার (১৬এপ্রিল) দুপুুর দুইটায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম সংবাদকর্মীদের সামনে এই তথ্য তুলে ধরেন।

১০ই এপ্রিল আনুমানিক রাঁত ৮ টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন যশলং ইউনিয়নের ছোট কেওয়ার এলাকার ঋষিবাড়ি বরইতলা নামক স্থান হতে অটোচালক লতিফুর রহমান আশিক (২০)’কে ভয় ভীতি প্রদশর্নপূর্বক অটোরিক্সা ছিনতাইয়ের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানায় দায়েরকৃত মামলার সূূূূত্র ধরে ডাকাতদের আটক ও তিনটি অটোরিক্সা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ আবুল কালাম আজাদ সিপিএমের নেতৃত্বে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ে জড়িত মনির হোসেন (৩২) জেলা লক্ষ্মীপুর জাহাঙ্গীর (৩৯) জেলা মুন্সিগঞ্জ অহিদ (৪৫) জেলা মুন্সিগঞ্জ’কে আটক করে।

আটককৃত ডাকাত মনিরের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেনী জেলার সোনাগাজী থানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকা আসামি রুবেল হাওলাদার (৩৩), জেলা পিরোজপুর’কে সিরাজদিখান নিমতলা এলাকা থেকে ১৫ এপ্রিল আনুমানিক রাত নয়টার সময় আটক করা হয় বলে জানা যায়।

কৌশলে অটো/মিশুক চালককে টার্গেট করে ছিনতাই এমনকি চালককে হত্যাসহ আন্তঃজেলা ডাকাত দলের সাথে যোগসাজশে আটককৃত মনির ও রুবেল/২২ ইং সালের ৩০ অক্টোবর ফেনীর সোনাগাজী থানার স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও স্বর্ণালংকার লুট করে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে দুটি পৃথক অভিযানে মুন্সীগঞ্জ জেলার ডিবি টীম লৌহজং থানা হতে ১৫ এপ্রিল আনুমানিক দুপুর সোয়া দুইটায় আসামী রুবেল ওরফে নয়ন আহমেদ ওরফে রাসেল (৩২), ওমর ফারুক (২৬) উভয় জেলা মুন্সীগঞ্জ দ্বয়ের নিকট হতে দুটি এবং ১৬ এপ্রিল আনুমানিক পৌনে দশটায় আসামী মোকছেদ বেপারী (৪১) এর জেলা মুন্সীগঞ্জ নিকট হতে ১টিসহ তিনটি চোরাই অটো রিকশা উদ্ধার করে।

প্রেস ব্রিফিং এ আরো জানা যায়, আটককৃত আসামী মোকছেদ বেপারীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, মনিরের বিরুদ্ধে ১ টি খুনসহ ডাকাতি মামলা, ১টি হত্যা মামলা ও ২টি চুরি মামলাসহ ৪ টি মামলা, রুবেল হাওলাদরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪টি ডাকাতি মামলা, ১টি খুনসহ ডাকাতি মামলা ও ২ টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ ৭ টি মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস :

মুন্সীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক, ৩টি অটোরিকশা উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩