ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মোড়েলগঞ্জে ৪ সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাঁও

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

মোড়েলগঞ্জে ৪ সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাঁও

মোঃ এজাজুল শেখ/মোড়েলগঞ্জে প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ৪ সন্তানের জননীকে নিয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মানজারুল ইসলাম রানা । এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি মানজারুল ইসলাম রানা হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক।

গত রবিবার (১৩ আগষ্ট) সকাল ১২ টার দিকে রানা (২৮) তার প্রতিবেশি মিন্টু শেখের স্ত্রী ও ৪ সন্তারের জননী রনজিদা বেগমকে (৩৫) নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কৃষক মিন্টু শেখ গত বুধবার বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা রানার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরকীয়া প্রেমের কারনে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। রনজিদা বেগমের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

কৃষক মিন্টু শেখ জানান, বৌলপুর গ্রামের দূর সর্ম্পকের চাচাতো ভাই ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোনজেল হাওলাদারের ছেলে মানজারুল ইসলাম রানা। গত ৩ বছর ধরে রনজিদা বেগমের সাথে পরকিয়া প্রেমে জড়িত।

গত (১৩ আগষ্ট) রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি বাগেরহাট কোটে হাজিরা দিতে গেলে সেই ফাঁকে এনজিও কোর্ডেক থেকে উত্তোলন করা ৫ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে আমার স্ত্রী ছেলে/মেয়েদের ঘরে রেখে রানার ঠিক করা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় (যার কল রেকর্ড ভাইরাল হয়)। এরপর থেকে সে আর পরিবারের কারও সাথে যোগাযোগ করে নাই। এর ১ মাস পূর্বে আরও একবার রনজিদাকে নিয়ে পিরোজপুরে থাকে। পরবর্তীতে আত্মীয়-স্বজনেরা তাকে ফিরিয়ে আনে। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করছে এবং ৪ জন বাচ্চা তাদের মায়ের কোলে খুব তারাতাড়ি ফিরে যেতে চায়।

এই সর্ম্পকে ছাত্রলীগ নেতার পিতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোনজেল হাওলাদার জানান, তার ছেলে রানা ৪/৫ দিন ধরে বাড়িতে নেই। তাকে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। কৃষকের স্ত্রীকে নিয়ে গেছে কিনা সে বিষয় আমি কিছুই জানি না।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামান মহিদ বলেন, ঘটনা শুনেছি, কারো ব্যাক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবেনা। ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মোড়েলগঞ্জে ৪ সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাঁও

আপডেট সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩