ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজারে ঠিকাদারকে হত্যার অভিযোগে আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে ঠিকাদারকে হত্যার অভিযোগে আটক-২

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারে মজুরি বকেয়া রাখায় ঠিকাদার মোঃ সিরাজুল ইসলাম সিরাজ (২৮)কে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজনগর উপজেলার শ্যামেরকোনা গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুল মুমিন (২৩) ও মানিক মিয়ার ছেলে জাহির মিয়া (২১)।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, ঠিকাদারি কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক মুমিন, জাহিরসহ আরও ৩ থেকে ৪ জনের সঙ্গে মজুরি নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রধরে শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতরা মিলে সিরাজুল ইসলামকে হত্যা করে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রাম থেকে ঠিকাদার সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পরে সিরাজুল ইসলামের ছোট ভাই নুরুল ইসলাম হত্যার ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। পরে আসামিদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

মৌলভীবাজারে ঠিকাদারকে হত্যার অভিযোগে আটক-২

আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩