ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

যশোর জেনারেল হাসপাতালে সংকটে ডায়াবেটিসের ঔষুধ

Md Elias
  • আপডেট সময় : ১২:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৬২ বার পড়া হয়েছে

যশোর জেনারেল হাসপাতালে সংকটে ডায়াবেটিসের ঔষুধ

আস্থা ডেস্কঃ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের সরবরাহকৃত সরকারি ওষুধ গ্লিকাজাইড ও মেটফরমিন (কমেট) রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ফলে গরীব, অসহায় ও দরিদ্র রোগীরা অতিরিক্ত অর্থ দিয়ে বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছে। অভিযোগ উঠেছে হাসপাতালের স্টোরে ওষুধ সরবরাহ থাকার পরও স্টোরকিপার বহিঃ বিভাগ ও অন্তঃ বিভাগে সরবরাহ করছেন না।

হাসপাতালের সূত্র মতে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচ তলাযর ৩নং কক্ষে ডায়াবেটিক, হৃদরোগীদের জন্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ এনজিওর মাধ্যমে পৃথক এসসিডি কর্নার স্থাপন করেছে। এজন্য আলাদা চিকিৎসক এবং সরকারি ও বে-সরকারিভাবে গ্লিকাজাইড ও মেটফরমিন (কমেট) ঔষুধ সরবরাহ করে আসছে।

ফলে যশোরসহ আশ-পাশের জেলা ও উপজেলার সাধারণ মানুষ খুব সহজে এই কেন্দ্র থেকে ডায়াবেটিসের উন্নত চিকিৎসা গ্রহণ করছেন। কিন্তু অভিযোগ উঠেছে গত তিন মাস থেকে এই রোগের কোন ওষুধ হাসপাতাল থেকে মিলছে না।

ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা পড়েছেন বিপাকে। তাদের অতিরিক্ত অর্থ দিয়ে বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে। কিন্তু অসহায় দরিদ্র রোগীরা চিকিৎসকের চিকিৎসা পেলেও সরকারি ঔষুধ পাচ্ছেন না। ফলে বাহিরের ফার্মেসি থেকে ধারদেনা করে ওষুধ কিনতে হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, তার মাকে এক মাস পরে পুনরায় এনসিটি কর্নারে ডাক্তার দেখান। চিকিৎসক গ্লিকাজাইড ও মেটফরমিন (কমেট) ঔষধ ব্যবস্থা পত্রে লেখেন। কিন্তু গত এক মাসেও এই দুইটি ওষুধ হাসপাতালে সরবরাহ না থাকায় তারা বাহিরের ফার্মেসি থেকে কিনেছেন।

একই অভিযোগ করেছেন উপ-শহর এলাকার বৃদ্ধা রওশন আরা বেগম (৭৫)। তিনি বলেন, গত ২-৩ মাস থেকে হাসপাতালের সরবরাহকৃত ওষুধ পাচ্ছেন না। ফলে শহরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে।

এ ব্যাপারে হাসপাতালের স্টোরকিপার সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে ডায়াবেটিসের গ্রিকাঙ্গাইড ওষুধ সরবরাহ নেই। তবে মেটফরমিন (কমেট) ওষুধ সরবরাহ আছে। এই ওষুধ বহিঃ বিভাগে ৪০ হাজার ও অন্তঃ বিভাগে ১০ হাজার সরবরাহ করা হয়েছে। কোন কোন জায়গায় ওষুধ শেষ হয়ে যেতে পারে। ইনচার্জরা চাহিদা দিলে সেখানে ওষুধ দেয়ার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) দীপাঞ্জন সাহা বলেন, নতুন দায়িত্ব পেয়েছি। কোথায় ওষুধ সংকট সেটা জানি না। তবে ঠিকাদারের মাধ্যমে কেনা ওষুধ হাসপাতালে এসেছে। সংকট দ্রুত কেটে যাবে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় অন্যান্য ওষুধের মত ডায়াবেটিসের ওষুধ ক্রয় করে রোগীদের বিনামূল্যে দিচ্ছে সর্বশেষ ৫০ হাজার ডায়াবেটিস বা বহুমূত্র রোগের ওষুধ মেটফরমিন (কমেট) কেনা হয়েছে। সমস্যা হলো রোগীদের এক মাসের ওষুধ এক বারে দেওয়ার কারণে দ্রুত ওষুধ শেষ হয়ে গেছে। আবারও ওষুধ কেনা হয়েছে। সংকট দ্রুত কেটে যাবে।

[irp]

ট্যাগস :

যশোর জেনারেল হাসপাতালে সংকটে ডায়াবেটিসের ঔষুধ

আপডেট সময় : ১২:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২