ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কম্পিউটার অপারেটর মনির হোসেনের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর পাড় ডগাই এলাকার বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরে তার লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩