ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৫২ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা মমিনুর ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদন্ডও দেয়া হয়েছে। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধের পাড় এলাকায় ওই কিশোরী (১৩) পরিবারসহ বসবাস করতো। তার বাবা-মা স্থানীয় বাজারে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতো।

দিনের বেলায় তার মা দোকানে বসার সুযোগে বাবা মমিনুর ইসলাম (৪৫) বাড়িতে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা ভয়-ভীতি দেখায়। গত ২০১৭ সালের ১১ মার্চ সকালে বাড়িতে একা পেয়ে বাবা আবারও নিজ মেয়েকে ধর্ষণ করে। ১২ মার্চ ওই কিশোরী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে যায়। নগরীর শাপলা চত্ত্বর বাসস্ট্যান্ডের কাছে এক অটোরিক্সা চালক ওই কিশোরীকে দেখতে পেয়ে একটি খাবারের হোটেলে রাখে। বিষয়টি জানতে পেরে ওইদিন রাত ১১টায় ওই কিশোরীর মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পরবর্তীতে বাড়ি ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে ওই কিশোরী তার মাকে সবকিছু খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ২০১৭ সালের ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামী মমিনুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মমিনুরের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি অ্যাড. জাহাঙ্গীর আল তুহিন বলেন, চুড়ান্ত রক্ষকের দায়িত্বে থাকা বাবা এখানে ভক্ষক হয়েছেন। বাবা তার মেয়ের উপর বিবেক গর্হিত কাজ করেছেন, যা কোন সভ্য সমাজের জন্য কাম্য নয়।

ট্যাগস :

রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১০:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২