ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫০ বার পড়া হয়েছে

রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

সম্পূর্ণ রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই নির্দেশনা মেনে বিদ্যালয় বন্ধ থাকবে নাকি সরকারের পক্ষ থেকে আপিল করা হবে, তা নিয়ে এখন আলোচনার পর্যায়ে আছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা হাইকোর্টের নির্দেশনার বিষয়ে অবগত, তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সোমবার মন্ত্রণালয়ের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং তার পরেই চূড়ান্ত অবস্থান প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক) সাইদুর রহমান এই বিষয়ে বলেন, ছুটির বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। এর আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

এর আগে হাইকোর্টের বেঞ্চ, যেখানে ছিলেন বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোঃ আসিফ হাসান, রোববার দুপুরে রমজান মাসে সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

ট্যাগস :

রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান

আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬