ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার আবাসিক হোটেল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হোটেলটির ষষ্ঠ তলা থেকে তার লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোঃ মনির হোসেন বলেন, আজ ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় শাহীন হোটেলের ষষ্ঠ তলায় একটি রুমে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই তরুণী। সঙ্গে সঙ্গে হোটেলটিতে গিয়ে একটি রুমে বিছানার ওপর ওই তরুণীর মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, রুমের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো ছিল। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে।

ট্যাগস :

রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩