ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘রাধে’র ব্যর্থতায় দর কমতে পারে ‘সূর্যবংশী’র

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ধারণা করা হচ্ছিল, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়বেন দর্শক। হুমড়ি খেয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু ছবিটি ভালো লাগেনি দর্শকের। ফলাফল সিনেমার মান নির্ণয়কারী ওয়েব সাইট আইএমডিবি রেটিংয়ে মাত্র এক দশমিক সাত রেটিং পয়েন্ট পেয়ে হতাশার জন্ম দিয়েছে ছবিটি।

এদিকে ‘রাধে’র এই ব্যর্থতার প্রভাব পড়তে পারে অক্ষয়-ক্যাটরিনার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সূর্যবংশী’র ওপর। রোহিত শেঠি পরিচালিত ছবিটি গেল ৩০ এপ্রিল সিনেমা হলে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে ওটিটিতে মুক্তি দেওয়া হবে ছবিটি।

[irp]

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘রাধে’ ব্যর্থতার জেরে ওটিটিতে দর কমে যেতে পারে ‘সূর্যবংশী’ সিনেমার।

এর আগে ‘লক্ষি বম্ব’, ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমা দুটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। কিন্তু একটি ছবিও সেভাবে সুবিধা করতে পারেনি। তাই এই মাধ্যমে ছবি মুক্তির বিষয়টি পুনরায় ভাবাচ্ছে বলিউড প্রযোজকদের।

[irp]

ট্যাগস :

‘রাধে’র ব্যর্থতায় দর কমতে পারে ‘সূর্যবংশী’র

আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১