ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাসিক কর্মচারীর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

News Editor
  • আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১১০৩ বার পড়া হয়েছে

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর বড় বোনের দায়ের করা মামলায় তাজ মুরাদ লিটন (৩০) নামের ওই রাসিক কর্মচারীকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কদমতলা প্রেসক্লাবের গাছের চারা বিতরণ 

তাজ মুরাদ লিটন (৩০) সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তিনি নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকার মোশারফ হোসেনের ছেলে।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি জানান, ধর্ষণের শিকার কলেজছাত্রী এক বছর আগে সিটি করপোরেশনে বিশেষ কাজের জন্য যায়। সেখানে লিটনের সঙ্গে তার পরিচয় হয়। সেই থেকে লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর থেকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

সর্বশেষ শনিবার ওই শিক্ষার্থীর বড় বোনের বাসায় বিয়ের কথাবার্তা বলার জন্য যান লিটন। এসময় ওই শিক্ষার্থীর বোন আপ্যায়নের খাবার কিনতে দোকানে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো।

ওই সময় তিনি প্রতিবেশীদের ডেকে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই ছাত্রীর বোনের মামলায় গ্রেফতার লিটনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

রাসিক কর্মচারীর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০