ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১১৮২ বার পড়া হয়েছে

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাসপত্র ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। আদালতে আসিফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর হতে হবে প্রশাসনকে

আইনজীবী খুরশিদ আলম খান জানান, পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনের দুই মামলার মধ্যে একটি জামিন দিয়েছেন হাইকোর্ট। আমরা এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবো।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক মামলা দায়ের করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দুই মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়।

রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন

আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০