ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আস্থা ডেস্কঃ

খুলনার দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা ও কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬