ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

রূপপুর বালিশকাণ্ড : আপিলেও ঠিকাদার আসিফের জামিন স্থগিত

News Editor
  • আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১১৭ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনের জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আবারো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি জানান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্তসাপেক্ষে ২৯ জুন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করেছিল। ১ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। সেটি আজ কন্টিনিউ করেছেন আপিল বিভাগের বেঞ্চ।

দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দেন ভার্চুয়াল আদালত।

২০১৯ সালের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুই মামলা করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা ‘বালিশকাণ্ড’ নামে পরিচিতি পেয়েছে।

রূপপুর বালিশকাণ্ড : আপিলেও ঠিকাদার আসিফের জামিন স্থগিত

আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০