ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করায় টিটিই বরখাস্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন রেল যাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিয়ম অনুযায়ী বিনা টিকিটে ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই। এই ঘটনার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাঁকে ফোন কলে চাকরি থেকে বরখাস্তের আদেশ জানানো হয়। আজ শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাইনি। তবে সুন্দরবন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী তিন যাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে তাঁরা রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে অভিযোগ দেন। বিষয়টি আমাকেও অবহিত করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পেরেছি, এ কারণে আজ (শুক্রবার) থেকে ডিউটিতে যাওয়া হয়নি।

ট্যাগস :

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করায় টিটিই বরখাস্ত

আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২