শিরোনাম:
রোজিনাকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
রোজিনাকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃদৈনিক প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভার উদ্দোগে এ কর্মসুচি পালিত হয়।
[irp]
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহীদুল হুদা অলক, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু , প্রথম আলো বন্ধুসভার চাঁপাইনবাবগঞ্জ সভাপতি ওজিফা খাতুন, সহসভাপতি মারিয়া হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা পেশাগত দ্বায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্তা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
[irp]


























