রোশন সিং-এর জীবনে এল নতুন কেউ?
- আপডেট সময় : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও বহুদিন ধরেই আলাদা থাকছেন রোশন সিং। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ নিয়েও প্রথমবার রোশনই মুখ খুলেছিলেন। বিচ্ছেদের পর থেকে প্রায়দিনই নাম না করে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে রোশনকে।
সম্প্রতি, রোশনের পোস্ট থেকে মনে হচ্ছে তার জীবনে নতুন কারোর আগমন ঘটেছে। তবে তার জন্যও কি সেই শ্রাবন্তীকেই দায়ী করছেন রোশন?
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন রোশন সিং। যেখানে ক্যাজুয়াল পোশাকে নিজের গাড়়িতেই হাসিখুশি বসে থাকতে দেখা যাচ্ছে তাকে।
ছবি পোস্ট করে রোশন লিখেছেন, একজন মানুষের জীবন অন্য মহিলার প্রবেশের কারণও মহিলারাই হন। আর এই ক্যাপশান পড়েই প্রশ্ন জাগে তবে কি রোশনের জীবনে নতুন কেউ এসে হাজির হয়েছেন? সে উত্তর অবশ্য এখনো স্পষ্ট করে মেলেনি।
তবে শ্রাবন্তীর জীবনে নতুন কোন পুরুষ আসার খবর এখনো মেলেনি। অভিনেত্রী আপাতত নিজের ক্যারিয়ার আর ছেলেকে নিয়েই দিন কাটাচ্ছেন। এমনকি রোশনের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়েও চুপই রয়েছেন অভিনেত্রী।

























