ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুরে নারীর বিবস্ত্র খণ্ডিত মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে নারীর বিবস্ত্র খণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

“লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ এপ্রিল) রাত ২টায় ওই কোয়ার্টারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী মমতাজ বেগম। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে বর্তমানে বড় ছেলে বাপ্পি সড়ক বিভাগে মাস্টার রুলে কাজ করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে ওই কোয়ার্টারে বসবাস করতেন মমতাজ। সোমবার রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখে তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে সংবাদ দিলে তারা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভেতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

লক্ষ্মীপুরে নারীর বিবস্ত্র খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩