‘লাল সিং চাড্ডা’ মুক্তির তারিখ জানিয়েছেন আমির খান
- আপডেট সময় : ০৫:৫২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
২০২০ সালে মুক্তি পাবার কথা ছিল বলিউড অভিনেতা আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে যায়। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও দেখা গেছে, আমির খান ও তার স্ত্রী কিরণ রাও লাল সিং চাড্ডা নিয়ে কথা বলছেন।
সেই ভিডিওতেই ‘লাল সিং চাড্ডা’ মুক্তির তারিখ জানিয়েছেন লাল সিং অর্থাৎ আমির খান নিজেই।
আমির খান বলেন, ‘আশা করছি এই বছরের শেষেই মুক্তি পাবে লাল সিং চাড্ডা। আমরা দেখতে পাচ্ছি এখন কী পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বছরের শেষেই সিনেমা হলে মুক্তি পাবে লাল সিং।’
আমিরের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন কারিনা কাপুর।
আমির-করিনা জুটিকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে। এবার দুজন জুটি বেঁধেছেন লাল সিং চাড্ডায়। ছবির পরিচালক অদ্বৈত চন্দন। হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪) এর অনুকরণে তৈরি হয়েছে এই ছবি। ছবিটিতে অভিনয় করেছিলেন টম হাঙ্কস। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ১৯৯৪ এ বছরের সেরা ছবির জন্যে অ্যাওয়ার্ড পেয়েছিল ‘ফরেস্ট গাম্প’।
প্রিয় অভিনেতা টম হাঙ্কসের চরিত্র করতে পেরে বেশ খুশি আমির। তিনি বলেন, ‘ফরেস্ট গাম্প শুরু হয় একটি পালক দিয়ে, পালকটি ভেসে আসছে আকাশ থেকে এবং এটি লোকের কাঁধের উপর দিয়ে, গাড়ির ওপর দিয়ে চলে যায়। বাতাসের গতি সেটিকে এদিক ওদিক নিয়ে যায়।
ছবির পরিচালক অদ্বৈত চন্দন এবং আমি প্রায়ই মজা করে বলি, আমরা ছবিটি যখন থেকে করার কথা ভেবেছি তখন থেকেই আমাদের জীবন ওই পালকটির মতো হয়ে গেছে। বাতাস আমাদের এদিক ওদিক ঠেলে দিয়েছে এবং আমরা প্রবাহিত হয়েছি।’

























