ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ থেকেও বিএনপি আমলে খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

আ.লীগ থেকেও বিএনপি আমলে খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি আমলে নির্বাচন আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ হয়েছে। বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে জামায়াত নেতা গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। ‘’আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না।”

আজ শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে এ কথা বলেন তিনি।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, ‘’আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক।’’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘’আপনারা গণভোট ও ফলাফল মানেন না, আমরা বলেছি জনগণ ৫ কোটি ভোট দিয়েছে “হ্যা” এর পক্ষে। গণভোটের ব্যালটে কোনো নোট অব ডিসেন্ট ছিল না। ৫ কোটি মানুষ “হ্যা” ভোট দিয়ে আপনাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে।’’

বিএনপির উদ্দেশে এই জামায়াত নেতা বলেন, ‘চার মাস চুপ ছিলেন কেন? ভোট হলো, ইঞ্জিনিয়ারিং হলো, ক্ষমতার চেয়ারে বসলেন। এখন গণভোট বাতিলের কাজ করছেন? এটা দ্বিচারিতা নয় কি? যদি “না” তে ভোট দেন জাতির সামনে বলুন তাইলে মেনে নেব।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আ.লীগ থেকেও বিএনপি আমলে খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬