ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

লেডি গ্যাং লিডার সিমি ৩ দিনের রিমান্ডে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে তরুণীকে শাসানো ও মারধরের ঘটনায় গ্রেফতার লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমির তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহম্মদ বলেন, সিমিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এর প্রেক্ষিতে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় পতেঙ্গা থানা পুলিশ। পরে রাতে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। সেই মামলায় সিমিকে গ্রেফতার দেখানো হয়।

সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। সম্প্রতি এক তরুণীকে শাসানো ও মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ফের আলোচনায় আসেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।

ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।

বাসায় গিয়ে এক তরুণীকে মারধরের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট গ্রেফতার হয়েছিলেন সিমি। এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার।

ট্যাগস :

লেডি গ্যাং লিডার সিমি ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১