ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের তাজিকিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এনডিটিভি এ তথ্য জানায়।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ফেডারেল রাজধানী এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি শহরে ও দেশের উত্তরাঞ্চলগুলোতে। ভারতের বিভিন্ন শহরেও এই কম্পন অনুভূত হয়েছে।

তাজিকিস্তানে ৮০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং পাঞ্জাবের অন্যান্য অঞ্চলে, মালাকান্দ ও হাজারা বিভাগ সহ খাইবার পাখতুনখুয়ার বেশ কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোন নির্দিষ্ট তথ্য দেয় নি দেশটির সরকার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার দেশটির স্বাস্থ্য ও উদ্ধার পরিসেবাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন অঞ্চলের পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন।

এদিকে ভারতের দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এনডিটিভি জানায়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটে নি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, “দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।“

ট্যাগস :

শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

আপডেট সময় : ০৪:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১