ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ২৬ কেজি গাঁজা সহ তিনজন আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০৯৭ বার পড়া হয়েছে
  1. এস,এম,স্বাধীন-শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ২৬ কেঁজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় শরীয়তপুরের সখিপুর থানাধীন বালাবাজার বেইলী সেতুর পশ্চিমপাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করে র‍্যাব।

আটককৃতরা হলেন, মোঃ রাজু বেপারী (৩৪), পিতা-মোঃ ইনছান বেপারী। মোঃ মঞ্জু মাতবর (৩৫), পিতা-মৃত আজিজ মাতবর। মোঃ হাফিজুর মোল্লা (২২), পিতাঃ আলতাপ মোল্লা। তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা হতে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ২৬ কেজি গাঁজা সহ তিনজন আটক

আপডেট সময় : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২