ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পার নতুন গাড়ির দাম এক কোটি ৬৫ লাখ টাকার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্র নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। কালো রঙের এই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের এই গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় এ দম্পতিকে দেখা গেছে। সে সময় পাপারাজ্জিরা তাঁদের ছবি তোলেন এবং দৃশ্য ধারণ করেন।

ভারতে কালো রঙের ওই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের গাড়ির দাম ৭১.১০ লাখ রুপি থেকে এক কোটি ৪৬ লাখ রুপি। শিল্পার গাড়ির দাম ১.৪৬ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৬৫ লাখ টাকার বেশি। গাড়িতে আটজন বসার সক্ষমতা রয়েছে।

মুম্বাইয়ে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্র একটি নতুন রেস্তোরাঁ খুলেছেন। এ যুগলের বহু যৌথ ব্যবসা রয়েছে এবং বহু প্রতিনিধিত্বশীল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তাঁরা। তাঁদের দুই সন্তান—ভিয়ান রাজ কুন্দ্র ও সামিশা কুন্দ্র। সম্প্রতি টিভি তারকা নিয়া শর্মাও একটি নতুন গাড়ি কিনেছেন।

ট্যাগস :

শিল্পার নতুন গাড়ির দাম এক কোটি ৬৫ লাখ টাকার

আপডেট সময় : ০৯:১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১