ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং থেকে ছুটি নিলেন রচনা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির একটি পোস্ট ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। ভারতে আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্ত বিধি মেনে ‘দিদি নম্বর ১’-র শুটিং করছিলেন রচনা। এরই মধ্যে শতাধিক পড়বের শুটিং সেরেছেন তিনি।

তবে জল্পনা সৃষ্টি করা পোস্টে রচনা এ দিন তার চারটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে করোনা ভ্যাকসিন নিতে দেখা গেছে। পোস্টে রচনা লেখেন, শেষ পর্যন্ত উপসর্গ দেখা দিল। জ্বর… দুর্বলতা…”, এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি করোনা আক্রান্ত হলেন রচনা?

জানা গেছে, এই পোস্টের পর থেকে আচমকাই শুটিং থেকে ছুটি নিয়েছেন এই অভিনেত্রী। মূলত করোনা আক্রান্ত হননি এই জনপ্রিয় নায়িকা। তেমন কিছুই হয়নি তার। আজ করোনা টিকা নেন রচনা। তারপরেই শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। জ্বর এসেছে তার।

তাই এ দিনের এই পোস্ট দিয়ে নিজের অবস্থা জানান রচনা। অর্থাৎ করোনা টিকা নেওয়ার জন্য একাধিক উপসর্গ দেখা দিয়েছে তার। রচনার এই অসুস্থতার কথা শুনে বহু মানুষ তার সেরে ওঠা কামনা করেছেন। ভালবাসা জানিয়েছেন লক্ষাধিক ফ্যান।  সূত্র : নিউজ এইটটিন।

ট্যাগস :

শুটিং থেকে ছুটি নিলেন রচনা

আপডেট সময় : ০৬:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১