শুভ জন্মদিন প্রমি।
- আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
শুভ জন্মদিন প্রমি।
সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ
তামান্না বিনতে আজাদ প্রমি সংক্ষিপ্তভাবে তামান্না প্রমি। স্টেজ পাগল শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম। সেই ছেলেবেলা থেকে গানের যাত্রা। এখনো পর্যন্ত গানই করছেন। ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন বেশ শক্তপোক্তভাবে। বলাবাহুল্য, কিছুদিন আগে তার ও পাপনের কন্ঠে “হৃদয়ে তোমার ঠিকানা” শিরোনামে একটি গান ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
[irp]
গানটি লিখেছেন দেশ বরেণ্য গীতিকার রবিউল ইসলাম জীবন ও সুর-সংগীতায়োজনে অদিত রহমান। গানটি বের হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। তাছাড়াও তার আরও একটি মৌলিক গান বেশ প্রশংসার দাবি রাখে। সেটি হলো মন কাঁদে শিরোনামে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রিপন খান ও কথা লিখেছেন সিয়াম সরকার জান। আজ ছাব্বিশে এপ্রিল। জনপ্রি সংগীতশিল্পী তামান্না প্রমি’র জন্মদিন! সত্য সংবাদমাধ্যম দৈনিক আস্থা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে তামান্না প্রমি’কে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
আস্থা/এস.এস
[irp]

























