ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

শোক দিবসের কর্মসূচিতে গুলি ছোঁড়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

শোক দিবসের কর্মসূচিতে চট্টগ্রামের চন্দনাইশে সংঘর্ষে প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও ভাইরালের পর কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. গিয়াস উদ্দিন ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ৩০ আগস্ট চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। অবরোধের সময় রাস্তায় আগুন দেওয়া হয়। একই সময় অস্ত্র উঁচিয়ে গিয়াস উদ্দিনকে গুলি করতে দেখা যায়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার সাংবাদিকদের জানিয়েছেন, শোকসভায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলি বর্ষণ ও নাশকতার সৃষ্টির ঘটনায় চন্দনাইশ থানায় গত বৃহস্পিতবার একটি মামলা হয়। এ ঘটনার র‌্যাবের পক্ষ থেকে ছায়া তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার গিয়াস উদ্দিন ও তার সহযোগীকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
[irp]

শোক দিবসের কর্মসূচিতে গুলি ছোঁড়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১