ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৯১ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ থেকে নেওয়া ২শ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। আহ সোমবার (২১ আগস্ট) এ অর্থ দিয়েছে দেশটি। আগামী ৩০ আগস্ট আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশটির আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। এখন তারা বাকি ১৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়।

ট্যাগস :

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩