ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, কারাগারে কর্মকর্তা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, কারাগারে কর্মকর্তা

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের দায়ে লাখাই উপজেলার সাবেক এবং হবিগঞ্জ সদর উপজেলার বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অপর দিকে একই মামলায় বামৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুনসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম এ রায় দেন।

আাদলত সূত্রে মতে, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ইকবাল দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরে তিনটি কাবিলা প্রকল্পে কোনো কাজ না করেই প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করে ৪ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান করে এবং ২০২১ সালের ৩০ নভেম্বর দুদকের উপসহকারী পরিচালক শোয়েব হোসেন বাদী হয়ে এফআইআর রুজু করে। পরে দুদকের উপপরিচালক এরশাদ মিয়া গত বছরের ১৭ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ট্যাগস :

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, কারাগারে কর্মকর্তা

আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩