ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধিঃপাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক সেলিম হোসেন (২৫) সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। চার মাস আগে বিয়ে করেন সেলিম।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামসংলগ্ন কালুকাটা মাঠে সেলিমের লাশ দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে। তাকে পায়ের রগ কেটে ধারালো অস্ত্র গলায় ঢুকিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

[irp]

নিহত সেলিমের মামা বাকিবিল্লাহ জানান, তার ভাগনে বুধবার বিকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় ও স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। সকালে লাশ উদ্ধারের সংবাদে বহলবাড়িয়া এসে সেলিমের লাশ শনাক্ত করেন।

তিনি জানান, সেলিম ৪ মাস আগে মাধবপুরে বিয়ে করেন। তার কোনো শক্র ছিল না। সেলিমের ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার হয়নি।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (সার্কেল) বেড়া শেখ জিল্লুর রহমান। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ক্লু উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছে।

[irp]

ট্যাগস :

সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১