ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত 

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌরসভার চিত্তর মোড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকরামুল সানার মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫জুলাই) বিকাল ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

স্কুল শিক্ষক আকরামুল সানা (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর এলাকার মৃত আফিল উদ্দীনের পুত্র।তিনি ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, আকরামুল সানা জোহরের নামাজ পড়ে ইটাগাছা সিএন্ডবি মসজিদ থেকে মোটরবাইকে বের হচ্ছিলেন। এসময় কালিগঞ্জগামী একটি বাস তার বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েন। এতে তার মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান আকরামুল সানা। এঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত 

আপডেট সময় : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩