ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

সিরাজদিখানে প্রতিবেশীর লাঠির আঘাতে প্রান হারালেন বৃদ্ধ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

সিরাজদিখানে প্রতিবেশীর লাঠির আঘাতে প্রান হারালেন বৃদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইরের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রান হারালেন আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধ। আজ মঙ্গলবার (২০জুন) সকাল সাড়ে ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়েনর পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার মৃত নওয়াব আলীর পুত্র।

নিহতের মেয়ে সেতার বেগম বলেন, কাদের ও হকের মাঝে কয়েকদিন পরপর ঝগড়াঝাটি হলে আমার বাবা বাড়ির মুরুব্বি হিসেবে তারা তাকে ডেকে নিয়ে ঝগড়া মিটিয়ে দেয়। সকালে তাদের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া হলে হক মিয়া আমার বাবাকে ডেকে নিয়ে গেলে কাদেরের লোকজন মা-বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেয়। পরে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে মারা গেছে।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরান ভাষান চর এলাকায় হক মিয়া (৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে গাছকাটা নিয়ে বিরোধের জেড়ে সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী বাধা দিতে গেলে কাদেরর লোকজন তার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা  সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে। লাশের সুরথ হাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

ট্যাগস :

সিরাজদিখানে প্রতিবেশীর লাঠির আঘাতে প্রান হারালেন বৃদ্ধ

আপডেট সময় : ১২:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩