ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সেনাবাহীনির উদ্যেগে পানছড়িতে ঈদ উপহার ও অনুদান বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ১১১৮ বার পড়া হয়েছে

সেনাবাহীনির উদ্যেগে পানছড়িতে ঈদ উপহার ও অনুদান বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পানছড়ি সাব জোনের আওতাধীন স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ/২৫) বিকাল ৪টার দিকে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০ বীর
খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি।

পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর রিফাত হোসাইন পিএসসি ও লেঃ মাহাদী।

এসময় জোন কমান্ডার স্থানীয় অসহায় ও দরিদ্র ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ৪ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ৪ টি হুইল চেয়ার, ১ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ঘর মেরামতের নিমিত্তে ৩ বান্ডিল ঢেউ টিন এবং ২ টি পানির মোটর (৪০০ ফুট পাইপসহ) বিতরণ করেন।

এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

ঈদের পূর্ব মুহুর্তে খাগড়াছড়ি জোনের এই পদক্ষেপে স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন, পানছড়িতে যখন জোন ছিলো তখন আমরা নানান প্রকার সাহায্য সহযোগীতা পেতাম সেনাবাহীনি থেকে, তাই পানছড়িতে সেনা ক্যাম্প স্থাপন করার দাবী জানাই।

ট্যাগস :

সেনাবাহীনির উদ্যেগে পানছড়িতে ঈদ উপহার ও অনুদান বিতরণ

আপডেট সময় : ০৫:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫