সেপটিক ট্যাংকে যুবকের ৭ টুকরা লাশ, ইমাম আটক
- আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আজহারুল (৪০)। এ ঘটনায় মসজিদটির ইমাম আব্দুর রহমানকে (৬৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টার দিকে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
[irp]
আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়।
পুলিশ জানায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আজহারুল। এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে তদন্তে নামে র্যাব। পরে মসজিদের ইমাম আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আজহারুলের লাশ কেটে ৭ টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে রাখা হয়েছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর হক মিয়া জানান, এই হত্যাকাণ্ডে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
[irp]





















