ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ শহিদ কাপুর, খুশি করলেন প্রশংসা করে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউডের হট কাপলদের মধ্যে অন্যতম শাহিদ-মীরা। দুই সন্তানের জনক-জননী তারা। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়া কোনো কিছুরই কমতি নেই। দুই সন্তানকে নিয়ে বেশ জমিয়ে সংসার জীবন পালন করে যাচ্ছেন শাহিদ-মীরা।

তারকাখ্যাতির বাইরে তাই শাহিদ কাপুর একজন আদর্শ স্বামী ও বাবা। স্ত্রীর মন রাখার চেষ্টা সবসময়ই করেন তিনি। গেল কয়েকদিন আগেই বলেছিলেন গণমাধ্যমে, স্ত্রীর ইচ্ছে অনুযায়ী কমেডি ঘরানার ছবির নায়ক হতে চান।

এবার স্ত্রীকে খুশি করলেন তার সৌন্দর্যের প্রশংসা করে। জগতে সব স্বামীর কাছেই স্ত্রীকে সহজ উপায়ে খুশি করার শ্রেষ্ঠ টিপস এটি। সুযোগ পেয়ে শাহিদ টিপসটি ব্যবহার করতে ভুল করলেন না।

সম্প্রতি ভারতের পর্যটন স্থান গোয়ায় ছুটি কাটাচ্ছেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত। গোয়ায় গিয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন মীরা। অভিনেতার স্ত্রীর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

মীরা যখন গোয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করছেন, সেই সময় তা দেখে মুগ্ধ হয়ে যান শাহিদ কাপুর। মীরা যেন ওই ছবির মাধ্যমে জাদুর পরশ ছড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

গোয়ায় গিয়ে কখনো খোলামেলা পোশাকে দেখা যায় মীরাকে, আবার কখনো পশ্চিমী পোশাকে দেখা মেলে তার। নিজের সোশাল হ্যান্ডেলেই মীরা সেই সব ছবি শেয়ার করছেন।

ট্যাগস :

স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ শহিদ কাপুর, খুশি করলেন প্রশংসা করে

আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১