হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১০২৮ বার পড়া হয়েছে
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
আহসান হাবিবঃ
ভারী বর্ষণে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষে স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, হাওড়াঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ।
দৈনিক আস্থা/এমএইচ




















