ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

মাহিদুল ইসলাম হিমেল/হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠলেও ঘটনাস্থলে মারামারির ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে চানন্দী ইউনিয়নে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী (৩২) নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন—এমন অভিযোগ ওঠে।

শনিবার দুপুরে তিনি চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ গেলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে অভিযোগটি জানার পর তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, তবে আশ্রয়ণ প্রকল্প এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানান তিনি। তবু লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হাতিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো ধর্ষণের অভিযোগটি ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

ট্যাগস :

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬